মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার (৪৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। রবিবার বিকালে পাওয়া রিপোর্টে তার করোনা পজেটিভ আসে।
গত ১৪ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিপসম পাঠানো হয়। তিনি সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তার শরীরে কোনও নমুনা পরিলক্ষিত হয়নি।
আরো পড়ুন : করোনায় কারাবন্দীদের স্বাস্থ্যগত সুরক্ষার নির্দেশনা চেয়ে রিট
এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মো. নাজমস সোয়েবের করোনা পজেটিভ আসে। তার সঙ্গে মিটিং করার কারণেই জেলা প্রশাসনের সকল কর্মকর্তাসহ ২৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
এছাড়া রবিবার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এস এম শফিকের (৪২) করোনা শনাক্ত হয়েছে।
ইত্তেফাক/ইউবি