ফেনীতে করোনায় রোগীর চিকিৎসায় আইসিইউ চালু

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় সংকটাপন্ন রোগীর চিকিৎসায় ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে। 

রবিবার দুপুরে ফিতা কেটে ও নামফলক উম্মোচন করে ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। 

এ সময় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী, আবাসিক মেডিকেল অফিসার (এরএমও) ডা. ইকবাল হোসেন, ডা. রিপন নাথসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


ইত্তেফাক/ইউবি