চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড টাংগাইলের ধনবাড়ী উপজেলায় করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ২ হাজার অসচ্ছল পরিবারের জন্য খাদ্যসহায়তা প্রদান করেছে। রবিবার চায়না হারবারের প্রধান সমন্বয়ক মো. সাহেদ রমজান ধনবাড়ী উপজেলার চেয়ারম্যান হারুন উর রশীদ হীরার হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। এর মধ্যে রয়েছে ১০ টন চাল, ২ টন চিনি, ২ হাজার প্যাক সেমাই ও ২ টন আলু
০০০
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সময় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রাণ-আরএফএল গ্রুপের নেওয়া ‘পাশে আছি বাংলাদেশ’ কর্মসূচির অধীনে তৃতীয় ধাপে আরো ১১ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপ। এবার রাজধানীর পাশাপাশি, লালমনিরহাট, নরসিংদী, গাজীপুরসহ দেশের ১০টি জেলায় চাল, ডাল, লবণ, তেল ও সাবান বিতরণ করা হয়। প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব করপোরেট ব্র্যান্ড নুরুল আফসার বলেন, ‘পাশে আছি বাংলাদেশ’ কর্মসূচির মাধ্যমে প্রায় ৬০ হাজার অসহায় ও দরিদ্র পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হচ্ছে