আজ তামিমের অতিথি কোহলি

স্পোর্টস রিপোর্টার

উপস্থাপক হিসেবে একটার পর একটা চমক দেখিয়েই যাচ্ছেন তামিম ইকবাল। প্রথমে দেশের প্রায় সব তারকার সাক্ষাত্কার নিয়েছেন। এরপর দক্ষিণ আফ্রিকার ডু প্লেসি ও ভারতের রোহিত শর্মা এসেছেন এই অনুষ্ঠানে। এবার আজকে তামিম ইকবালের অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন বিশ্বসেরা ব্যাটসম্যান ও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

তামিম অনুষ্ঠান শুরু করেছিলেন বাংলাদেশের সিনিয়র তারকাদের নিয়ে। এরপর এনেছিলেন তিন সাবেক অধিনায়ককে। তারপর এখানে এসেছেন দেশের তরুণ তারকারা। তারপর দুই বিদেশি অতিথি এসেছিলেন। আগেই তামিম বলে রেখেছিলেন, ২২ মে অনুষ্ঠানের শেষ পর্ব হবে। তার আগে বিরাট কোহলিকে দিয়ে আরেকটা চমক দিলেন।