আইসিসি সভাপতি হবেন সৌরভ

স্পোর্টস ডেস্ক

অক্টোবরে দশ মাসের জন্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির দায়িত্ব নেন সৌরভ গাঙ্গুলি। নতুন দায়িত্বের শুরুটা হয়েছে বেশ ভালো। ভারতের সাবেক অধিনায়কের রাজনৈতিক দক্ষতাও চোখে পড়েছে ডেভিড গাওয়ারের। সাবেক ইংলিশ অধিনায়ক আইসিসির ভবিষ্যত্ প্রধান হিসেবে দেখছেন গাঙ্গুলিকে।

সাবেক ইংলিশ অধিনায়ক বন্দনায় ভাসিয়েছেন গাঙ্গুলিকে। তিনি বলেন, ‘এত বছরে আমি একটা জিনিস শিখেছি সেটা হলো, বিসিসিআই পরিচালনার জন্য অনেক কিছু থাকতে হয়। গাঙ্গুলির যে খ্যাতি আছে সেটা শুরুর জন্য ভালো তবে বোর্ড চালাতে দক্ষ রাজনীতিক হতে হবে। বিভিন্ন ধরনের অনেক কিছু সামাল দেওয়ার সামর্থ্য থাকতে হবে। বিসিসিআই প্রধান হিসেবে সম্ভাব্য সবচেয়ে কঠিন কাজটিই করতে হচ্ছে গাঙ্গুলিকে।’