আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিংয়ের সময় সবচেয়ে বেশি রান আউটের সঙ্গে সম্পৃক্ত স্টিভ ওয়াহ। ১০৪ রান আউটের মধ্যে তার সঙ্গী ফিরেছেন ৭৩ বার। ওয়াহর ব্যাটিং সঙ্গীদের রান আউটের একটি ভিডিও সংকলন আপলোড করেন রব মুডি। এর সূত্র ধরে টুইটারে তোপ দাগেন শেন ওয়ার্ন, ‘তাহলে স্টিভ ওয়াহ টেস্ট ক্রিকেটে (আসলে আন্তর্জাতিক ক্রিকেট) সবচেয়ে বেশি রান আউটে (১০৪) যুক্ত এবং তার সঙ্গীকে ৭৩ বার রান আউট করেছেন-এটা কি ঠিক ? হুমম। টেস্টে ব্যাটিংয়ের সময় ২৭টি রান আউটে যুক্ত ছিলেন ওয়াহ। এর মধ্যে তার সঙ্গী প্যাভিলিয়নে ফেরেন ২৩ বার। এর আগে নিজের আত্মজীবনীতেও একইভাবে ওয়াহর সমালোচনা করেছেন ওয়ার্ন।