ছোটো বাচ্চা : আমার মা বলেছেন শুধু মেয়েরাই নাকি সব স্বর্গে যাবে। তাহলে ছেলেদের কী হবে?
শিক্ষক : সব মেয়ে স্বর্গে গেলে পৃথিবীটাই হবে ছেলেদের জন্য স্বর্গ।
স্বর্গে খুব চুপচাপ আর নরকে সব সময়ই খুবই হট্টগোল! এর কারণ কী? কারণ আর কিছু নয়। স্বর্গ নরকের ব্যবস্থা আসলে একই—দু জায়গাতেই একই খাবার, একই চামচ, চামচও এক একটা তিন হাত লম্বা। কিন্তু মুশকিল হচ্ছে ঐ তিনহাতি চামচ দিয়ে নরকের লোকজন নিজেরাই নিজেকে খাওয়াতে গিয়ে কেউই খেতে পারে না। ফলে চেঁচামেচি চিত্কার আর অন্যদিকে স্বর্গবাসীরা কেউই নিজেকে খাওয়ায় না—ঐ একই চামচ দিয়ে একে অন্যকে খাওয়ায় ফলে নিঃশব্দে শান্তিমতো খেতে পারে!