ফেনীতে করোনা রোগীর চিকিত্সায় আইসিইউ চালু

ফেনী প্রতিনিধি

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা রোগীর চিকিত্সায় ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে। রবিবার দুপুরে ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

এ সময় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী, আবাসিক মেডিক্যাল অফিসার (এরএমও) ডা. ইকবাল হোসেন ভূঁঞা, ডা. রিপন নাথসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, হাইপ্রো অক্সিজেন ও সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম যেটি দেশের জেলাগুলোতে কম, ফেনীতে চালু হচ্ছে। হাইপ্রো অক্সিজেন যত বেশি বাড়াতে পারব তত সংকটকালীন মুহূর্তে সেবা দিতে পারব।