রাজশাহীতে ভার্চুয়াল কোর্টের যাত্রা শুরু

প্রথম দিনে পাঁচ আসামির জামিন

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল কোর্টের যাত্রা শুরু হয়েছে। রবিবার জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলমের আদালতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ছয়টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইব্রাহীম হোসেন প্রতিটি শুনানিতে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে রাষ্ট্রপক্ষে বক্তব্য উপস্থাপন করেন। আসামি পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসান আব্দুল কাইয়ুম এবং রাজশাহী বারের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম। শুনানি হওয়া ছয়টি মামলার তিনটিতে আট জন আসামির জামিন আবেদন করা হয়। তবে পাঁচ জন আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।