নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মহাজোট প্রার্থী একেএম সেলিম ওসমান লাঙ্গল প্রতীকে ২ লাখ ৭৯ হাজার ৫শত ৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী এসএম আকরাম ধানের শীষ প্রতীকে ৫১ হাজার ১ শত ৩১ ভোট পেয়েছেন।
আরো পড়ুন : নারায়ণগঞ্জ-৪ : আওয়ামী লীগের শামীম ওসমান বেসরকারিভাবে নির্বাচিত
এ আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৪ লাখ ৪৫ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৫ হাজার ২শ’ ১৪ জন এবং নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৪শ’ ২ জন।
ইত্তেফাক/ইউবি