রাঙ্গামাটি প্রতিনিধি
কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ডংনালায় বন্যহাতির আক্রমণে এক জন নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম উনু মারমা (৪৫) স্বামী-মংথোয়াই মারমা। নিহতের বাড়ি রাইখালী ডংনালা মারমা পাড়ায়।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ডংনালা হাতিমারা নামক স্থানের ওপরে পাহাড়ে এই ঘটনা ঘটে।
২ নম্বর রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক জানান, ঐ এলাকায় প্রায়ই বন্যহাতির আক্রমণে জানমালের ক্ষতি হয়ে আসছে। চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।