মাটিখেকোদের হাত থেকে ফসলি জমি রক্ষা করুন

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার গোলাবাড়ীয়া গ্রামে ফসলি জমি ক্রেন দিয়ে খুঁড়ে অবাধে বিক্রি করা হচ্ছে মাটি। প্রশাসন পরিদর্শনে গেলে এর সত্যতা দেখতে পাবে। দেখা যাবে বিরাট বিরাট খাদ। একটা খাদ খুঁড়লে আশেপাশের জমিও উর্বরতা হারায়। একটি দুষ্কৃতকারী চক্র দেশের এ বিরাট ক্ষতি করে যাচ্ছে। রাতের বেলায়ও এ দুষ্কর্মটি চলে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দেশের ক্ষতি হতে থাকবে। গোলাবাড়ীয়া গ্রামটি একটি উদাহরণ। হয়তো সারা দেশেই তা চলছে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করি।

নাম প্রকাশে অনিচ্ছুক