ফরিদপুর-২: বেসরকারিভাবে নির্বাচিত নৌকার সাজেদা চৌধুরী

ফরিদপুর-২ (সালথা, নগরকান্দা) আসনে ১২৩টি কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী দুই লাখ ১৯ হাজার ২০৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির শামা ওবায়েদ রিংকু পেয়েছেন ১৪ হাজার ৮৮৫ ভোট। 

 

রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা ভোটে এ আসনের সবগুলোর ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৭টায় সহকারী রিটানিং কর্মকর্তা বেসরকারি এই ফল ঘোষণা করেন।

আরো পড়ুন: থার্টি ফাস্ট নাইট ঘিরে ডিএমপির নির্দেশনা

 

ইত্তেফাক/জেডএইচ