মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের করোনা শনাক্ত হয়েছে। রবিবার বিকালে পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। গত ১৪ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তিনি সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তার শরীরে এখনো কোনো উপসর্গ পরিলক্ষিত হয়নি। এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মো. নাজমস সোয়েবের করোনা পজিটিভ আসে। তার সঙ্গে মিটিং করার কারণেই জেলা প্রশাসনের সব কর্মকর্তাসহ ২৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এছাড়াও রবিবার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এস এম শফিকের (৪২) করোনা শনাক্ত হয়েছে। জেলা প্রশাসক মাধ্যমে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।