এখন থেকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি, অডিট কমিটি ও বুঁকি ব্যবস্থাপনা কমিটির সভায় সীমিতসংখ্যক সদস্য সরাসরি অংশ নিতে পারবেন। অবশিষ্ট সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ্রহণ করবেন। তবে ব্যাংক নিজস্ব বিবেচনায় তাদের সভা সম্পূর্ণভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও সম্পাদন করতে পারবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রণকারী প্রত্যেক পরিচালকও যথানিয়মে সম্মানী পাবেন। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।