জামালপুরের মেলান্দহে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলুর হক জানান,আক্রান্তদের মধ্যে পল্লী চিকিৎসক,ওষুধ কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার, ৭ বছর বয়সী শিশুসহ অন্যরা রয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে,মেলান্দহ ছাড়াও নতুন আক্রান্তদের মধ্যে জামালপুর শহরে ৩, সরিষাবাড়ির ২, বকশীগঞ্জের ১ ও দেওয়ানগঞ্জের ১ জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১৪৪ জন।
ইত্তেফাক/এমআরএম