একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বর্তমান সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। নৌকা প্রতীকে অ্যাডভোকেট আনিসুল হক পেয়েছেন ২লাখ ৮২ হাজার ৮৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম পেয়েছেন ২৮৯৪ ভোট।
আরো পড়ুন: আমি প্রতিশোধ নেয়ার পক্ষপাতী নয়: ওবায়দুল কাদের
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৯১৪ জন। এর মধ্যে কসবা উপজেলায় ২ লাখ ২৩ হাজার ২৫৮ জন ও আখাউড়া উপজেলায় ১ লাখ ৪ হাজার ৪৯ জন ভোটার।
ইত্তেফাক/বিএএফ