কিশোরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তি (৪৩) মারা গেছেন। সোমবার (১৮ মে) দুপুরে তিনি মারা যান। 

তার বাড়ি হোসেনপুর উপজেলার রামপুর এলাকায়। শ্বাসকষ্ট নিয়ে তিনি প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি ঘটলে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

আরো পড়ুন:  সুনামগঞ্জে অসহায় কর্মহীদের মাঝে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান তথ্যটি নিশ্চিত করে জানান, তার হার্টের সমস্যা ও ডায়াবেটিস ছিল। নমুনা সংগ্রহ করা হয়েছে।

ইত্তেফাক/এএএম