ব্রাহ্মণবাড়িয়া-৫: বেসরকারি ফলে নৌকার এবাদুল করিম বুলবুল জয়ী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বেসরকারি ফলে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. এবাদুল করিম বুলবুল। নৌকা প্রতীকে তিনি হয়েছেন ২,৫০,৫২৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাজমুল হোসেন তাপস পেয়েছেন ১৭,০২১ ভোট।

আরো পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া-৪: বেসরকারি ফলে আনিসুল হক নির্বাচিত

প্রসঙ্গত, ২০০৫ সালে সরাসরি রাজনীতিতে এলেও ১৯৯১ সাল থেকে এলাকার সঙ্গে সম্পৃক্ত হন বুলবুল। শিক্ষার বিস্তার ও মানোন্নয়নে ভূমিকা রাখতে শুরু করেন তখন থেকে। সলিমগঞ্জ কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অবদান রাখেন তিনি। এখনো এলাকার শিক্ষার উন্নয়নে কাজ করছেন এই শিল্পপতি।

ইত্তেফাক/বিএএফ