মুহম্মদ আনিসুল হক
১৯ মে ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার
আজ ৫ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৫ রমজান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ১ ও ৬। শুভ বার: শুক্র ও রবি। শুভ রত্ন: রুবী ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। শরীর অসুস্থ হতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ফলপ্রসূ হতে পারে। ট্রেড ইউনিয়ন কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন। শরীর ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।