বকেয়া বেতনের দাবি সুগার মিলের শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

বকেয়া বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। সোমবার  সকালে  মিলের ফটকে তারা বিক্ষোভ সমাবেশ করে। এ সময় সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, গত চার মাস মিলের প্রায় সাড়ে ৮০০ শ্রমিক-কর্মচারী বেতন পাচ্ছে না। এতে মানবেতর জীবন যাপন করছে তারা। সমাবেশ থেকে দ্রুত টাকা পরিশোধের দাবি জানানো হয়। মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার কবির বলেন, মিলের শ্রমিক-কর্মচারীদের তিন মাসের বেতনভাতা বকেয়া পড়েছে। উত্পাদিত চিনি বিক্রি না হওয়ায় মিলটি আর্থিক সংকটে পড়েছে।