কার্গো ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা

ইউএস-বাংলা আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে কার্গো ফ্লাইট পরিচালনা শুরু করেছে। সম্প্রতি বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ইউএস-বাংলা এয়ারলাইন্সকে আন্তর্জাতিক রুটে কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি প্রদান করে। করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে দেশের আমদানি-রপ্তানিকে সচল রাখতে ইউএস-বাংলা এয়ারলাইন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ইউএস-বাংলা পরিচালিত আন্তর্জাতিক রুট সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, কলকাতা, চেন্নাই, গুয়াংজু, মাস্কাট, দোহাসহ এশিয়ার দেশগুলোতে বিশেষ করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে কার্গো পরিবহনের পরিকল্পনা করছে।

বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বর্তমান অবস্থায় বিভিন্ন দেশ থেকে চিকিত্সকদের জন্য প্রয়োজনীয় চিকিত্সাসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী আমদানি করতে সহায়তা করছে। এছাড়া জরুরি রপ্তানি পণ্যসামগ্রী বিশেষ করে গার্মেন্টস পণ্য, পচনশীল দ্রব্য শাকসবজি ইত্যাদি বিদেশে রপ্তানিতে ভূমিকা রাখছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।—প্রেস বিজ্ঞপ্তি