মানিকগঞ্জে জেলা পরিষদের খাদ্যসহায়তা

মানিকগঞ্জ :প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৩ হাজার ৪৬৫ পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। মানিকগঞ্জ জেলা পরিষদের ব্যবস্থাপনায় রবিবার জেলা পরিষদ প্রাঙ্গণে পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে খাদ্যসহায়তা প্রদান করেন পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে-শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান প্রমুখ              —ইত্তেফাক