একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন নির্বাচিত হয়েছেন। রবিবার রাতে সুনামগঞ্জ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচনী এলাকার ১৪৯ কেন্দ্রের নৌকা প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ২৪ ভোট।
আরো পড়ুন: স্বাস্থ্য-শিক্ষা-রাস্তাঘাট ও তরুণ সমাজকে অগ্রাধিকার: মাশরাফি
অপরদিক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি (ধানের শীষ) প্রার্থী নজির হোসেন পেয়েছেন ৭৮ হাজার ৯ শত ১৫ ভোট। নৌকা প্রার্থীর সাথে পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৮৫ হাজার ১০৯ ভোট।
ইত্তেফাক/বিএএফ