সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী এম এ মান্নান জয়ী হয়েছেন। দুই উপজেলার ১৪৩টি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লক্ষ ৭১ হাজার ৬ শত ৫১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের শাহিনুর পাশা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫১ হাজার ৪৭ ভোট।
এম এ মান্নান শাহিনুর পাশাকে ১ লাখ ২০ হাজার ৬০০ শত ৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন। রবিবার রাত ১১টা ১০মিনিটে সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল সংগ্রহ ও পরিবেশন’ কক্ষ থেকে এ এ ফলাফল জানানো হয়।
আরো পড়ুন: বিশ্বকাপ পর্যন্ত খেলবেন এমপি মাশরাফি
ইত্তেফাক/জেডএইচ