গাইবান্ধা-৪: বেসরকারিভাবে নৌকার মনোয়ার হোসেন নির্বাচিত

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে নৌকা প্রতীকে মহাজোটের প্রার্থী মো. মনোয়ার হোসেন চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ আসনে মো. মনোয়ার হোসেন চৌধুরী ৩ লক্ষ ৮৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির কাজী মো. মশিউর রহমান পেয়েছেন ৫ হাজার ৭১৭ ভোট।

প্রসঙ্গত, প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী আওয়ামী লীগ প্রার্থী হিসেবে ২০০৮ সালে বিএনপি-জামায়াত জোটের প্রার্থী গাইবান্ধা জেলা জামায়াতের আমির ডা. আব্দুর রহিম সরকারকে বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরো পড়ুন: আতশবাজি-পটকা নিষেধ, ঢাবি এলাকায় সন্ধ্যার পর বহিরাগত নয়

এরপর ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের নিকট পরাজিত হন।

ইত্তেফাক/জেডএইচডি/বিএএফ