বোদায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় সাবেক এক ইউপি চেয়ারম্যান (৬৫) মারা গেছেন। মঙ্গলবার (১৯ মে) সকালে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান। 

ওই চেয়ারম্যান বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বাসিন্দা। 

আরো পড়ুন: ঘূর্ণিঝড় আম্ফান: শ্যামনগরে ১৪৪ সাইক্লোন সেল্টার প্রস্তুত

এ বিষয়ে বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসআইএম রাজিউল করিম রাজু জানান, তিনি কিডনি রোগী ছিলেন। সম্প্রতি তার স্ত্রী ঢাকায় চিকিৎসাধীন অবস্থান মারা গেলে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে গত ১৫ মে নিজ গ্রামের বাড়িতে ফেরেন। ওই দিনই তার পরিবারের ৪ জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর ১৭ মে ওই চেয়ারম্যানের করোনার রিপোর্ট পজিটিভ পাওয়া যায় এবং বাকীদের নেগেটিভ আসে।করোনা শনাক্ত হওয়ার পর তিনি রমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

ইত্তেফাক/এএএম