জামায়াতের হামলায় রাজশাহীতে আওয়ামী লীগ নেতা নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার উপজেলার দেওপাড়া ইউনিয়নের পালপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াত বিএনপির নেতাকর্মীদের হামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন (৫০) আহত হন। 

গুরুতর আহত অবস্থায় ইসমাইল হোসেনকে রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকাল ৮ টায় তিনি মারা যান। নিহত ইসমাইল হোসেন উপজেলা পালপুর কাজিহাটা গ্রামের আজহার আলীর ছেলে। তিনি দেওপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন কমিটির আহ্বায়ক ছিলেন। 

আরও পড়ুনঃ বিজয়ের মাসে এটি আরেক বিজয়: প্রধানমন্ত্রী

নিহত ইসমাইলের মৃত্যতে শোক প্রকাশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান প্রমুখ নেতাকর্মীরা মহুরমের রুহের মাগফেরাত কামনা ও শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইতেফাক/অনি/নূহু