নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী, এতিম ও দুঃস্থ শিশুদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পোশাক ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা সদরের জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫২ জন শিশুর মাঝে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম প্রধানমন্ত্রীর দেওয়া এসব সামগ্রী বিতরণ করেন।
আরো পড়ুন: বোদায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. সাইফুল আলম ও পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন প্রমুখ।
ইত্তেফাক/এএএম