অনলাইনে শিক্ষা কার্যক্রম চলছে চট্টগ্রাম বাংলাদেশ নৌবাহিনী কলেজে

অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর খান পিএসসি’র দিক নির্দেশনায় ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে  বিশ্বব্যাপী মহামারী করোনা সংকটে ভাইরাসের কারণে সৃষ্ট এই পরিস্থিতিতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চলমান রাখতে চট্টগ্রাম বাংলাদেশ নৌবাহিনী কলেজ শিক্ষার্থীদের স্বার্থে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করে উক্ত কলেজটি।

১. ছাত্র ছাত্রীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত  করার জন্য প্রথমে একটি Facebook Group ( https://www.facebook.com/groups/1204058646629919/?

ref=share) তৈরি করা হয়।

২. অনলাইনে শিক্ষার মান নিশ্চিত করার জন্য স্কুল ও কলেজের ১০০ শিক্ষকদের zoom apps মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

৩. কলেজ শাখার শিক্ষার্থীর জন্য সুষ্ঠুভাবে শ্রেণি কার্যক্রমের জন্য রুটিন প্রণয়ন

৪. Live Class/Vedio/Assignment ইত্যাদি শিক্ষকরা গ্রুপে পোস্ট করা।

৫.ছাত্রছাত্রীদের সরাসরি ক্লাসে অংশগ্রহণ ও ফিডব্যাক পাওয়ার জন্য Zoom App ব্যবহার করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা।

৬.  দুর্বল ছাত্রছাত্রীদের নিয়ে ০৬ জন করে  Messenger /Whatsapp গ্রুপে  ভিডিও ক্লাস পরিচালনা করা।

৭.  শিক্ষকগণ আমাদের গাইডের ছাত্রছাত্রী/অভিভাবকদের  সাথে নিয়মিত যোগাযোগ করে উত্সাহিত করেন।

৮. প্রতি শুক্রবার বিকেল ৪ টায় আমাদের প্রতিষ্ঠিত প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে “অনলাইনে সফলতার গল্প” বর্তমান ছাত্রছাত্রীদের সাথে আড্ডা ব্যবস্থা করা হয়। গত ৭ তারিখ নৌবাহিনী কলেজের প্রাক্তন ছাত্রী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা কে নিয়ে অনলাইনে গল্পের আয়োজন করা হয়।

৯. গুগল ফর্মের মাধ্যমে ছাত্রছাত্রীদের বহুনির্বাচনি পরীক্ষা নেয়া হচ্ছে কলেজটিতে।

১০ শিক্ষকদের সাথে ও বিভিন্ন কমিটির সাথে অধ্যক্ষ নিয়মিত zoom apps ভিডিও কনফারেন্স করছেন।

১১.শিক্ষকগণ নিজেদের প্রতিষ্ঠানের শ্রেণি কার্যের পাশাপাশি নিয়মিত চট্টগ্রাম অনলাইন স্কুলে ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এটুআই এর কারিগরি সহায়তায় ফেসবুকে কিশোর বাতায়ন ও এটুআই এর পেইজ এ লাইভ ক্লাসেও শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ছাড়াও একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়মিত পাঠ কার্যক্রম দেখতে ছাত্রছাত্রীদের  কিশোর বাতায়নের ফেসবুক পেইজে নিয়মিত ভিজিট করতে উত্সাহিত করে থাকেন।

সরকারের এই উদ্যোগকে সফল করতে প্রতিদিন কিশোর বাতায়ন ফেসবুক পেজ থেকে অনলাইন

ক্লাস ও বিভিন্ন অনলাইন স্কুলের মানসম্মত ক্লাস সমুহ নিজেদের টাইমলাইন ও নিজস্ব ফেসবুক গ্রুপে ও বাংলাদেশ নৌবাহিনী কলেজে চট্টগ্রাম পেইজে শেয়ার করা হচ্ছে।

এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ ইকবাল, সহকারী অধ্যাপক ও এডজুটেন্ট, এটুআই জেলা অ্যাম্বাসেডর চট্টগ্রাম।