চীনের শেনজেনে হুয়াওয়ের ১৭তম বার্ষিক গ্লোবাল অ্যানালিস্ট সামিট সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান গুয়ো পিং মূল বক্তব্য প্রদান করেন। সামিটে বলা হয়, বিগত ৩০ বছরেরও অধিক সময় ধরে হুয়াওয়ে ১শ’ ৭০টিরও বেশি দেশ ও অঞ্চলে বিশ্বজুড়ে ৩শ’ কোটিরও বেশি মানুষকে সেবা প্রদানের লক্ষ্যে ১৫শ’ এর বেশি নেটওয়ার্ক স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি ৬০ কোটি গ্রাহককে স্মার্ট ডিভাইস সরবরাহ করেছে। ভবিষ্যতেও হুয়াওয়ে তিনটি ক্ষেত্রে: কানেক্টিভিটি, কম্পিউটিং ও স্মার্ট ডিভাইস এর উদ্ভাবন ও বিনিয়োগ চলমান রাখবে বলে সামিটে বলা হয়।-প্রেস বিজ্ঞপ্তি