বাংলাদেশ টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন ওং ঈদের তৃতীয় দিন বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচারিত ‘সিসিমপুর’-এর ৩ পর্বের বিশেষ অনুষ্ঠান ‘ঘরে ঘরে ঈদ, ঘরে থেকে ঈদ’।
জানা যায়, সিসিমপুরের জনপ্রিয় চরিত্রগুলো তাদের বাড়িতে থেকেই অনুষ্ঠানটিতে অংশ নেবে। ২০১৫ সাল থেকে প্রতি ঈদে শিশুদের জন্য বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে সিসিমপুর। বিশেষ এই অনুষ্ঠানের কনটেন্ট সম্পর্কে সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, সারা বিশ্ব এখন বিশেষ সময় পার করছে। এই পরিস্থিতিতে শিশুদের শিক্ষা ও নিরাপত্তায় আমাদের বিশেষ নজর দিতে হবে। ঈদের বিশেষ এই অনুষ্ঠানটিও সেভাবে সাজানো হয়েছে।’ শিশুদের প্রিয় চরিত্রগুলো বিনোদনের মধ্য দিয়ে শিশুদের জানাবে কিভাবে ঘরে থেকেই ঈদের আনন্দ উপভোগ করা যায় পুষ্টিকর খাবার, প্রচুর পানীয় আর স্বাস্থ্যকর অভ্যাস পালনের মাধ্যমে কীভাবে সুস্থ থাকা যায়।