কুমার সম্প্রদায়কে নিয়েও ভাবতে হবে

বাংলাদেশের মৃিশল্পের এক সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। সে ঐতিহ্যের রূপকার হলেন কুমোররা। তাঁরা নরম কাদামাটি দিয়ে নিপুণ কৌশলে গড়েন তৈজসপত্র ও গৃহস্থালি কাজে ব্যবহার্য সামগ্রী। কলসি, ঘড়া, সানকি, প্রদীপ, ধুপতি, ঝাঁজর, প্রতিমা, সরা, পুতুল, হাঁড়ি, ঢাকন, বাটি ইত্যাদি তৈরি করেই তাঁদের জীবন চলে। এসব জিনিস তৈরিতে কুমারদের স্ত্রী ও মেয়েরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব বিক্রি করেই তাঁদের জীবন চলে। বৈশাখ মাসেই তাঁদের মৃিশল্প বিক্রির ধুম পড়ে। তবে করোনা পরিস্থিতিতে থমকে গেছে কুমারদের আয়-রোজগারের পথ। তাঁরা এখন বেকার সময় কাটাচ্ছেন। এ বছরের বৈশাখ মাসটিও তাঁদের জন্য আনন্দ বয়ে আনতে পারেনি। বিক্রি হয়নি কিছু। এ অবস্থায়, তাঁদের কথা ভাবতেও সরকারকে অনুরোধ জানাব।

ইসরাত জাহান, শিক্ষার্থী, কুমিল্ল­া বিশ্ববিদ্যালয়