স্টাফ রিপোর্টার, রাজশাহী
বেতন-ভাতার দাবিতে মঙ্গলবার দুপুরে রাজশাহী খড়খড়ি বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পবার নারিকেলবাড়িয়ায় অবস্থিত আমান জুট মিলের শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পরিস্থিতে সামাল দেয় নগরীর চন্দ্রিমা থানা পুলিশ।
চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মনির বলেন, শ্রমিকদের চলতি মাসের বেতন বাকি রয়েছে। এছাড়া ঈদের বোনাস বাকি ছিল।
বিষয়টি নিয়ে কথা বলার পর আমান জুট মিল কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন ও ঈদের বোনাস দিতে রাজি হয়েছে। কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা কাজে ফিরেছেন।