খুলনায় একজন সাংবাদিকসহ ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। করোনা পজিটিভদের মধ্যে খুলনার তিনজন, নড়াইলের তিনজন ও ঝিনাইদহের একজন রয়েছেন।
খুমেক হাসপাতালের একটি সূত্র জানায়, মঙ্গলবার করোনা পরীক্ষায় ৭ জনের পজিটিভ এসেছে। তারা হলেন- খুলনা মেডিক্যাল কলেজ এলাকার ডাক্তার কলোনির বাসিন্দা শেখ গোলাম মোস্তফা (৪৪), গার্মেন্টস কর্মী বটিয়াঘাটা উপজেলার রিয়াজুল হক (২৪) ও দাকোপ উপজেলার হিমারয় মণ্ডল (৩০), নড়াইলের পাঁচ বছরের শিশু তৈয়বা বিশ্বাস, তন্বী (২০) ও তানিয়া (৩০) এবং ঝিনাইদহের আজিজুল ইসলাম। এদের মধ্যে রিয়াজুল হক ও হিমারয় সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে খুলনায় গ্রামের বাড়িতে এসেছেন। এ ছাড়া আজিজুল হক ঝিনাইদহের একজন সাংবাদিক।
আরো পড়ুন : শিমুলিয়ায় ভিড় করা যাত্রীদের ঢাকায় ফেরত
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, মঙ্গলবার খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে সাতজনের করোনা ধরা পড়েছে।
ইত্তেফাক/ইউবি