জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেলের মা মিসেস ফিরোজা রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী গতকাল মঙ্গলবার পালন করা হয়েছে। দিবসটি পালনে গতকাল ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলার মুক্তিযোদ্ধা ভবনে মরহুমার রুহের মাগফেরাত ও শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেলের পিতা প্রয়াত আব্দুর রহমান হাওলাদার বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সমাজসেবক ছিলেন।