পাবনায় স্বাস্থ্যকর্মীসহ আরও ৮ জন করোনা আক্রান্ত

পাবনায় স্বাস্থ্যকর্মীসহ আরও আটজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

রাজশাহী ল্যাব থেকে দেওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত হয়েছে। জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন মেহেদী ইকবাল মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন।  

গত এক মাসে জেলার ৯ উপজেলার মধ্যে আট উপজেলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ ১৭ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ২৫ জনে।

ইত্তেফাক/ইউবি