স্বাস্থ্যসেবা কর্মীদের পাশে ইফতার নিয়ে বার্গার কিং

বিশ্ব বিখ্যাত ফাস্ট ফুড ফ্রাঞ্চাইজি ব্র্যান্ড বার্গার কিং তার কর্মীদের নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ এবং হাসপাতাল, ও কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল-এর সকল স্বাস্থ্যসেবা কর্মীদের মাঝে ইফতার প্যাকেজ বিতরণ করেছে।

বার্গার কিং বাংলাদেশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাদের জন্য কিছুটা স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে দেওয়া আমাদের জন্যই এই প্রয়াস। এছাড়া সকল স্বাস্থ্যসেবা কর্মীদের ২৫% ডিসকাউন্টে সকল খাবার পরিবেশন করবে প্রতিষ্ঠানটি। একই ধারাবাহিকতায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বার্গার কিং ৩০০টি ফেস শিল্ড সরবরাহ করেছে।
 
বিশ্ব বিখ্যাত বার্গার চেইন ব্র্যান্ড বার্গার কিং দীর্ঘস্থায়ী ভিত্তিক ফ্রাঞ্চাইজি চুক্তির মাধ্যমে বাংলাদেশে তাদের সেবা কার্যক্রম পরিচালনা করছে, যা বাংলা ট্র্যাক গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান টিফিন বক্স লিমিটেডের মালিকানায় পরিচালিত হচ্ছে| সামনের দিনগুলোতেও বার্গার কিং অসাধারণ খাদ্য ও অভূতপূর্ব কাস্টমার অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে এই দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে চায়।

ইত্তেফাক/আরএ