শেরপুরে পুলিশসহ আরও ৪ জন করোনায় আক্রান্ত

বগুড়ার শেরপুর উপজেলায় নতুন করে এক পুলিশ সদস্যসহ ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও প: প: কর্মকর্তা আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, মঙ্গলবার বগুড়ার  শেরপুরে এক পুলিশ সদস্যসহ আরও  ৪ জনের করোনা শনাক্ত রয়েছে।এদের মধ্যে রয়েছে এক ক্লিনিকের পরিচালক।
উল্লেখ্য, গত  ১৮ মে শেরপুরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়। 

ইত্তেফাক/এমআরএম