চীফ হুইপের নির্দেশনায় আরো ২৭০০ পরিবারের কাছে পৌছালো ঈদ উপহার

জাতীয় সংসদের চীফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটনের নির্দেশনায় আরো প্রায় ২ হাজার ৭০০ অসহায় ও দুস্থ পরিবারের কাছে পৌছালো ঈদ উপহার।

বুধবার (২০ মে) সকালে শিবচর উপজেলার কুতুবপুর সাহেব বাজার হাজী মাহৃতাব আলী বেপারী সুপার মার্কেটের সামনে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী মাসুদুর রহমান দুলাল বেপারীর নিজস্ব অর্থায়নে এ ঈদ উপহার সামগ্রী বিতরন করেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ৪ ইউনিয়নের সেক্টর কমান্ডার ইলিয়াস পাশা।

এ সময় কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আতিকুর রহমান মাদবর, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শামসু ঢালী, সরকারি বরহামগঞ্জ কলেজের সাবেক ভিপি সায়েখ হাওলাদার প্রমুখ। পরে মাসুদুর রহমান দুলাল বেপারীর নেতৃত্বে মেম্বার মো. চাঁন মিয়া খান, আওয়ামী লীগ নেতা আলীম তালুকদার, কাদির বেপারী, নজরুল খানসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ভ্যানে করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ঈদ উপহার সামগ্রী অসহায় ও দুস্থ পরিবারের হাতে তুলে দেন।

কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী মাসুদুর রহমান দুলাল বেপারী বলেন, চীফ হুইপের নির্দেশে করোনার শুরু থেকেই আমার ইউনিয়নে অসহায় ও দুস্থ্যদের মাঝে খাবার সহায়তা দিয়ে যাচ্ছি। আজ আমার নিজস্ব অর্থায়নে আরো  প্রায় ২ হাজার ৭০০টির বেশি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ৪ ইউনিয়নের সেক্টর কমান্ডার ইলিয়াস পাশা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে বিতরণ করেছি। পরে আমি নিজে ওয়ার্ডের মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ঈদ উপহার সামগ্রী অসহায় ও দুস্থ পরিবারের হাতে তুলে দিয়েছি। এর আগেও আমি ৮০০ পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং মধ্যবিত্ত পরিবারগুলো যারা আমাকে ফোন করে খাবার সহাযতা চেয়েছে তাদেরকে তাৎক্ষনিক গোপনে বাড়িতে গিয়ে খাবার দিয়ে এসেছি।

ইত্তেফাক/আরএ