মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় পাটুরিয়ামুখী একটি ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ. মনিরুল ইসলাম জানান, পাটুরিয়ামুখী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

তবে এখন পর্যন্ত  দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের নাম-ঠিকানা জানা যায়নি।

ইত্তেফাক/এসআই