সাগরে ৬৫দিন মাছ ধরা নিষিদ্ধ, কঠোর অবস্থান নৌ পুলিশ

সাগর সঙ্গম স্থানে বুধবার (২০ মে) থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য সামুদ্রিক মৎস্য আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় নৌ পুলিশের ১৯ টি নৌ পুলিশ স্টেশন ৫ টি জাহাজ এবং প্রয়োজনীয় সংখ্যক সদস্য, ট্রলার ও অন্যান্য সামগ্রী নিয়ে সমুদ্র তীরবর্তী এলাকার নদীগুলোতে অবস্থান নিয়েছে।

নৌপুলিশের ডিআইজি আতিকুল ইসলাম বলেন, কঠোর নজরদারি আরোপ করা হয়েছে যেন কোন জেলে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যেতে না পারে। এ সকল নৌ পুলিশ স্টেশন সমূহের কাছে সকল ফিশিং বোট ও ট্রলারের তথ্য রয়েছে এবং এই ট্রলার গুলো কোথায় অবস্থান করছে সেদিকেও দৃষ্টি দিবে নৌ পুলিশ।

যৌক্তিক কারণ ছাড়া জেটি বা ঘাটের বাইরে যেতে নিষেধ করেছে নৌ পুলিশ। যদি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ সাগরে মাছ ধরতে যায় তাহলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৫ ধারায় আইন গত ব্যবস্থা নিবে নৌ পুলিশ।এছাড়াও ক্রয়-বিক্রয় বা বরফের মাধ্যমে মজুদের বিষয়ে স্থানীয়ভাবে জড়িত সকল অপরাধী ও বরফ কলের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে নৌ পুলিশ।

ইত্তেফাক/এসআই