রংপুরে পুলিশ, র‌্যাবসহ আরও ২৮ জনের করোনা শনাক্ত

রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮জনের নমুনা পরীক্ষা করে জেলায় আরও ২৮জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। 

আক্রান্তরা হলেন, রংপুর পুলিশ লাইন্সের ১৮জন পুলিশ সদস্য, ৪জন র‌্যাবের সদস্য, ২জন মেট্রোপলিটন পুলিশের সদস্য।

এছাড়া রংপুর নগরীর মুলাটোল এলাকার এক পুরুষ (৪৮), গঙ্গাচড়ার গজঘন্টা ইউনিয়নের এক পুরুষ (৩৬), তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের এক নারী (৩৪), পীরগাছা উপজেলার এক পুরুষ (৩২)। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

ইত্তেফাক/এসআই