আইসোলেশনে চট্টগ্রাম -৬ আসনের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী 

আইসোলেশনে চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। করোনা ভাইরাসে সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে  থাকার কারণে তিনি নগরীর পাথরঘাটার নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। সাংসদের ব্যক্তিগত সহকারী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সুমন দে বিষয়টি নিশ্চিত করে জানান, ২০মে সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পরীক্ষার জন্য সাংসদের নমুনা সংগ্রহ করেন। তিনি বর্তমানে সুস্থ আছেন।

উল্লেখ্য, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দায় চৌধুরী বাবুলের করোনা উপসর্গ দেখা দেয় ১৭ মে রোববার। ১৮ মে সোমবার তাঁর নমুনা সংগ্রহ করার পর ১৯ মে করোনা পজিটিভ পাওয়া যায়।

মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) প্রকাশিত রেজাল্ট থেকে এ তথ্য জানা যায়। উপজেলায় ত্রাণ বিতরণসহ বেশ কয়েকটি প্র করোনা ভাইরাসের আক্রান্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুলের সংস্পর্শে ছিলেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। এই কারণে তিনি স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন।

সাংসদের জ্যেষ্ঠ পুত্র ফারাজ করিম চৌধুরী বলেন, ত্রাণ বিতরণসহ করোনার বিভিন্ন কার্যক্রমে আমার বাবা সরাসরি মাঠে থেকে কাজ করেছেন। বাবার শারীরিক অবস্থা ভালো আছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। ইতোমধ্যে আমার বাবার তত্ত্বাবধানে রাউজানে প্রায় ৭০ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। "ত্রাণ মনিটরিং না করলে অব্যবস্থাপনা হবে সুতরাং আমার দায়িত্বের জায়গায় আমাকে যেতেই হবে" বাবার এই কথাগুলো এখন আমার কানে বাজছে। আপসোস নেই। কারণ যদি করোনা পরীক্ষা করে পজিটিভও আসে, সেটা দায়িত্ব পালন করতে গিয়ে হয়েছে। বাবার মনোবল শক্ত আছে।

তিনি আরো বলেন আক্রান্ত চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল কেন বাবার সংস্পর্শে আসলো এসব কথা বলে কেউ দোষারোপ করবেন না। তার ঘরে একজন নবজাতক শিশু (তার নাতি) আছে, শিশুটির জন্য দোয়া করবেন। সকলে দোয়া করবেন।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, শরীরে কোন সিম্পটম নেই তথাপি  নমুনা দিতে হয়েছে  করোনা পরীক্ষার করার জন্য।  রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহছানুল হায়দর চৌধুরী বাবুল করোনা ভাইরাসে  আক্রান্ত। গত মঙ্গলবার তার করোনা পজিটিভ আসে৷ বিগত কয়েকদিন একসাথে একাধিক প্রোগ্রাম করেছি৷ রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী স্যারের সাথেও একাধিক ত্রাণ বিতরণ  প্রোগ্রামে তিনি ছিলেন৷ এম.পি স্যারের নমুনা ও দেওয়া হয়েছে করোনা পরীক্ষার জন্য৷ 

ইত্তেফাক/এসআই