একপেশে করোনা

এই সময়ের ছড়া 

ফারুক হোসেন

 

মাথাব্যথা যন্ত্রণা করে বেশি বেশি,

ব্যথা করে গিঁটে গিঁটে শরীরের পেশি।

কাঁপুনি ও ধুকপুক বুকে থাকে জমা

ভ্যাবাচেকা খায় যেন আছে তার ট্রমা।

 

ঘুম থেকে উঠে যাবে, মন চায় না যে,

নিস্তেজ শরীরের যেন ভাঁজে ভাঁজে,

নীলচে রঙের ছটা আসে মুখে ঠোঁটে

করোনায় নতুন এই লক্ষণ ওঠে।

 

সর্দি ও জ্বর হাঁচি গলাব্যথা কাশি

শ্বাসকষ্টেরা আজ হয়ে গেছে বাসি।

করোনারা গতিশীল এবং একপেশে।

নতুন নতুন সব লক্ষণএসে—

 

আমাদের ফেলে দিল বিভ্রান্তিতে,

লক্ষণ ছাড়া তাই হবে টেস্ট নিতে।

সবাইকে সবচেয়ে বেশি দিল নাড়া,

তেইশ ভাগ রোগী আছে লক্ষণ ছাড়া।