শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
শায়েস্তাগঞ্জে মাইকিং করে হবিগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতি বিল আদায় করেছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে হবিগঞ্জ পল্লী বিদ্যুেতর প্লান্ট ম্যানেজার নুরে আলম জানান, আমরা সব জায়গারই বিল গ্রহণ করছি, গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে আমরা বিল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ তিন-চার মাসের বিল একত্রে দিতে গেলে গ্রাহকদের অসুবিধা হতে পারে। এদিকে মাইকিং শুনে বিল দিতে আসা অনেকেই সংযোগ কেটে দেওয়ার ভয়ে বিল দিতে এসেছেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে হবিগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার মোতাহের হোসেন বলেন, আমরা বিল দেওয়ার জন্য কাউকেই জোর করছি না এবং বিল না দিলে কারো সংযোগ কাটা হবে না।