ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা
ইসলামপুর বাজারের আলফি গার্মেন্টসের মালিক আনিছুর রহমানকে অনিয়মের কারণে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে করোনা ভাইরাস সচেতনতায় বাজারে লোক সমাগম বন্ধ ও নিত্য প্রয়োজনীয়, কৃষিপণ্য এবং ওষুধের দোকান ব্যতীত অন্য সব দোকান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকার নির্দেশ দেন।