ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ত্রিশালে এক যুবকের লাশ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। ত্রিশাল থানা সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার বাহাদুরপুর গ্রামের উত্তপাড়া এবিসি-২ ইটভাটা সংলগ্ন নদীর পাড় থেকে শাকিল মিয়া (১৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে বাহাদুরপুর গ্রামের তাইজউদ্দিনের ছেলে।
ত্রিশাল থানা পুলিশের এসআই আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।