সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
সখীপুরে স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে বেলাল হোসেন (৫০) নামের এক জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তার বাড়ি উপজেলার প্রতিমাবংকী মধ্যপাড়া গ্রামে। অভিযুক্ত বেলালকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার এসআই ফয়সাল আহমেদ বলেন, বেলালকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে মঙ্গলবার বিকালে কারাগারে পাঠানো হয়েছে। সে স্কুলছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছে।