কেয়ার বাংলাদেশ ও কোকা-কোলার খাদ্যসামগ্রী বিতরণ

কোকা-কোলা ও তার পার্টনার কেয়ার বাংলাদেশ যৌথভাবে দেশের সুবিধাবঞ্চিত ৫০ হাজারেরও বেশি মানুষের মাঝে বিনামূল্যে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছে। করোনা মহামারির কঠিন এই সময়ে এই খাদ্যসহায়তা অসহায় মানুষগুলোকে টিকে থাকতে সাহায্য করবে। করোনা মোকাবিলায় সরকারের চলমান কর্মকাণ্ডকে সহযোগিতার লক্ষ্যে কোকা-কোলা বাংলাদেশ ঘোষিত ১১ কোটি ৫০ লাখ টাকার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঈদের আগে চার দিনব্যাপী পরিচালিত এই ত্রাণ বিতরণ কার্যক্রম আগামী ২৩ মে পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, কুমিল্লাসহ অন্যান্য করোনা উপদ্রুত এলাকা বা ‘হটস্পটগুলোতে’ এই ত্রাণ সহায়তা প্রদান করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি